প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের ৮ম সেমিস্টারের শিক্ষার্থীরা সম্প্রতি চট্টগ্রামের সনেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উৎপাদন ইউনিট সনেট ফ্যাশনস লিমিটেডে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সফলভাবে সম্পন্ন করেছে। এই ট্যুর সুষ্ঠুভাবে পরিচালনা করেন সনেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মার্চেন্ডাইজিং বিভাগের সিনিয়র মার্চেন্ডাইজার মো. শাইফুল করিম আরিফ, অ্যাডমিন ও কমপ্লায়েন্স বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর) মো. আহসান, ওয়েলফেয়ার ও কমপ্লায়েন্স এক্সিকিউটিভ (এইচআর) অলকা নাথ। শিক্ষার্থীরা উৎপাদন প্রক্রিয়া, শ্রমিক ব্যবস্থাপনা, কাজের পরিবেশ, কমপ্লায়েন্স কার্যক্রম এবং প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপনার বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করে। তারা দেখেন কীভাবে ৬৫০-৭০০ জন শ্রমিককে সমন্বিতভাবে পরিচালনার মাধ্যমে উচ্চ উৎপাদনশীলতা ও মান বজায় রাখা হয় এবং কীভাবে কার্যকর মানবসম্পদ ব্যবস্থাপনার কৌশল শিল্পপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই কার্যক্রমটি তত্ত্বাবধান করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মিসেস জিনাত শাহানা, মিসেস পপি পোদ্দার ও সাইফুল আজম। মোট ৩২ জন শিক্ষার্থী এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি











