ঢাকার রেডিসন ব্লু হোটেলে ২৪ নভেম্বর পাকিস্তান হাই কমিশন আয়োজিত ‘এডুকেশন এক্সপো’তে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির ও পাকিস্তানের হাই কমিশনার হিজ এক্সেলেন্সি ইমরান হায়দার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান হাই কমিশনের আমন্ত্রণে উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির ‘এডুকেশন এক্সপো’তে যোগদান করেন।
সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাতে দুই দেশের উচ্চশিক্ষা খাতে সম্ভাব্য সহযোগিতা, গবেষণা বিনিময় এবং আন্তর্জাতিক একাডেমিক অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রফেসর এস এম নছরুল কদির কিউএস র্যাংকিংয়ে অগ্রগামী পাকিস্তানের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কোলাবোরেশন, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং স্কলারশিপ কর্মসূচি গ্রহণের বিষয়ে হাই কমিশনের সহযোগিতা কামনা করেন।
হাইকমিশনার ইমরান হায়দার দ্বিপাক্ষিক একাডেমিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাকে স্বাগত জানান এবং ভবিষ্যতে দুই দেশের শিক্ষাখাতে যৌথ উদ্যোগ বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রিমিয়ার ইউনিভার্সিটি বিশ্বাস করে, এই সাক্ষাৎ দুই দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মধ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রিমিয়ার ইউনিভার্সিটির অবস্থান আরও সুদৃঢ় করবে। বিজ্ঞপ্তি











