চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির বাজারে পৃথিবী আজ অনেক চাহিদাসম্পন্ন। নেটওয়ার্কিং, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সসহ প্রযুক্তিভিত্তিক সবকিছুর বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এই অগ্রযাত্রায় অংশগ্রহন করে এগিয়ে যাচ্ছে। তথ্য ও প্রযুক্তির এই যুগে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ হল আধুনিক জীবনের রপ্তধারা। দ্রæত পরিবর্তনশীল এই খাতে যারা যুক্ত হচ্ছে তারা প্রযুক্তি নির্ভর বিশ্ব গড়ে তুলতে নেতৃত্ব দিবে।
২৩ নভেম্বর চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের উদ্যোগে ‘টেলিভার্স ১.০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন কুয়েট এর সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ শরিফুল আলম, চুয়েটে কেন্দ্রীয় গবেষণা পরীক্ষাগার (ইউসিআরএল) এর পরিচালক ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার। সভাপতিত্ব করেন ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং অনুষ্ঠানের কনভেনার ও ইটিই বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটিই ২০ ব্যাচের শিক্ষার্থী মিশু মিত্র জেকি, ২১ ব্যাচের শিক্ষার্থী নাবিলা সুলতানা, নিশাত সায়েরা, মো. হাসিবুল ইসলাম জিহাদ ও ২৩ ব্যাচের শিক্ষার্থী মিনহাজুর রহমান হাসিব। বিজ্ঞপ্তি











