নগরীর রিয়াজউদ্দিন বাজারের প্যারাডাইস সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস। খবর বাংলানিউজ’র
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, বিক্রি, লেবেলিং প্রবিধানমালা লংঘন,যত্রতত্র খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণসহ নানা অসঙ্গতি দেখায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











