প্যানিনসুলায় মেডিকেল ট্যুরিজম সম্মেলন

4

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ) এর আয়োজনে এবং বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বন্দরনগরীর সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজমভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন ‘এমভিটি সামিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছ। গতকাল শুক্রবার নগরীর দ্য পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, চিকিৎসক, কর্পোরেট প্রতিনিধি এবং আন্তর্জাতিক ডেলিগেটরা অংশ নেন।
সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক তমিজ উদ্দিন মানিক, ড্যাব-এর যুগ্ম মহাসচিব ডা. সারোয়ার আলম, বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এর সভাপতি আরিফ হোসেন, বিডি হেলথ ট্রাভেল ফোরামের আহবায়ক শাব্বির আহমেদ তামিম, এবং চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ) এর আহ্বায়ক আব্দুল আলিম।
এ সম্মেলনে চীন, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি, ট্রাভেল এজেন্সি এবং আন্তর্জাতিক পার্টনাররা অংশগ্রহণ করে। সামিটে বিশ্বমানের হাসপাতালগুলোর প্রদর্শনী, বি-টু-বি নেটওয়ার্কিং সেশন, রোগী সুরক্ষা ও হেলথকেয়ার টেকনোলজি বিষয়ে প্যানেল আলোচনা, মেডিকেল ট্যুরিজম ট্রেন্ডস উপস্থাপন, এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা ও ট্রাভেল সুবিধার বিস্তৃত প্রদর্শনী করা হয়। এছাড়া কর্পোরেট প্রতিষ্ঠান, এয়ারলাইন, ব্যাংক, ট্রাভেল ও হসপিটালিটি সেক্টরের জন্য থাকছে স্পন্সরশিপ, পার্টনারশিপ ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানের সুযোগের বিষয়ে জানানো হয়। প্যানিনসুলায় মেডিকেল ট্যুরিজম সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ) এর আয়োজনে এবং বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বন্দরনগরীর সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজমভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন ‘এমভিটি সামিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছ। গতকাল শুক্রবার নগরীর দ্য পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, চিকিৎসক, কর্পোরেট প্রতিনিধি এবং আন্তর্জাতিক ডেলিগেটরা অংশ নেন।
সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক তমিজ উদ্দিন মানিক, ড্যাব-এর যুগ্ম মহাসচিব ডা. সারোয়ার আলম, বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এর সভাপতি আরিফ হোসেন, বিডি হেলথ ট্রাভেল ফোরামের আহবায়ক শাব্বির আহমেদ তামিম, এবং চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ) এর আহ্বায়ক আব্দুল আলিম।
এ সম্মেলনে চীন, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি, ট্রাভেল এজেন্সি এবং আন্তর্জাতিক পার্টনাররা অংশগ্রহণ করে। সামিটে বিশ্বমানের হাসপাতালগুলোর প্রদর্শনী, বি-টু-বি নেটওয়ার্কিং সেশন, রোগী সুরক্ষা ও হেলথকেয়ার টেকনোলজি বিষয়ে প্যানেল আলোচনা, মেডিকেল ট্যুরিজম ট্রেন্ডস উপস্থাপন, এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা ও ট্রাভেল সুবিধার বিস্তৃত প্রদর্শনী করা হয়। এছাড়া কর্পোরেট প্রতিষ্ঠান, এয়ারলাইন, ব্যাংক, ট্রাভেল ও হসপিটালিটি সেক্টরের জন্য থাকছে স্পন্সরশিপ, পার্টনারশিপ ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানের সুযোগের বিষয়ে জানানো হয়।