পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখলকৃত প্রায় ১ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারববাকিয়া রেঞ্জের পহরচাঁদা বিটের হাঁফালিয়া কাটার লালমিয়ার দোকান নামক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় কাঁচা-পাকা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বারবাকিয়ার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, বনের ভিতর অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, বনের জায়গা দখলকারীদের কোনো ছাড় নয়, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।











