পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় দুইদিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা (মোজো) প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে পেকুয়া প্রেসক্লাব ও পাক্ষিক পেকুয়া। ২৭ নভেম্বর বিকেলে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্স সংলগ্ন শহীদ ওয়াসিম সেমিনার কক্ষে দুইদিনের এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান।
এসময় তিনি বলেন, কক্সবাজারের সাংবাদিকদের স্কিল বাড়াতে এসব প্রশিক্ষণ সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সাংবাদিকতার ধরনেও অনেক পরিবর্তন এসেছে। তার মধ্যে এখন মোবাইল সাংবাদিকতার উপর নির্ভরতা বাড়ছে।
পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান, কক্সবাজার জেলা নারী ও শিশু নির্যাতন টাইব্যুনালের পিপি এড. মীর মোশাররফ হোসেন টিটু, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম হোসেন টিপু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আনসারী, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি এফ এম সুমন, দৈনিক কালবেলার পেকুয়া প্রতিনিধি দেলওয়ার হোছাইন, দৈনিক পূর্বদেশ এর পেকুয়া প্রতিনিধি সোহেল আজিম প্রমুখ।
প্রশিক্ষক হিসেবে অংশ নেন এখন টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসেন মোহাম্মদ জিয়াদ, সিপ্লাস টিভির হেড অব নিউজ ফরহাদ সিকদার।
এসময় বক্তারা সবাই মোবাইল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং ডিজিটাল মাধ্যমের গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় পেকুয়া, চকরিয়া ও কুতুবদিয়া উপজেলার মোট ৩০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।










