পেকুয়ায় মৌলানা নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

3

কক্সবাজারের পেকুয়ায় জায়েকা নুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৯ম মৌলানা নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে তৃতীয় শ্রেণি হতে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এবারের মতো অনুষ্ঠিত মেধাবৃত্তি পরিক্ষায় ৩৭টি বিদ্যালয় থেকে ৪৭৭ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। হল সুপারের দায়িত্বে ছিলেন মাস্টার দলিল আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লায়ন মুহাম্মদ সাজ্জাদ হোছাইন ছিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব সোহরাব চৌধুরী, কেন্দ্র সচিব আনোয়ারুল করিম, সহ-কেন্দ্র সচিব তহিদুল ইসলাম, সমন্বয়ক হেলাল উদ্দিন ছিদ্দিকী, সমন্বয়ক ও সেন্ট্রাল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, ফরহাদ বিন জাফর, ছৈয়দ মুহাম্মদ দিদারুল হক, হাসান শরীফ, মেধাবৃত্তি পরিক্ষার কার্যনির্বাহী সদস্য শাহ মুহাম্মদ সাখাওয়াত কাঈদ, ইমরুল উদ্দিন, কাইরিন ফারজানা। সার্বিক সহযোগিতায় ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাইফুল হক, সাফিয়া আকতার ছিদ্দিকা, নাহিয়াতুন দুররী নাহিন। এছাড়া জারুলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক শফি আলম, শিলখালী আইডিয়াল একাডেমীর প্রধান আব্দুল হামিদ, সাবেক গুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু উমর, গোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার মোহাম্মদ ইদ্রিস, আবু শাহেদ, সাজেদা বেগম বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মুহাম্মদ ইয়াছিন। বিজ্ঞপ্তি