পেকুয়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

2

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় জনতা বাসের ধাক্কায় জিহাদ (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার পেকুয়া সদরের পূর্ব মেহেরনামা সাকুরপাড় স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ওই সময়ে জিহাদ বাড়ির নাস্তার জন্য দোকানে আসছিল। রাস্তা পারাপারের সময় কক্সবাজার থেকে দ্রুতগামী জনতা বাস ধাক্কা দিলে ওই স্কুল ছাত্র নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে পেকুয়া থানায় নিয়ে আসে।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, লাশের বিষয়ে কোনো অভিযোগ না থাকলে লাশ পিতা-মাতার নিকট হস্তান্তর করা হবে।