পেকুয়া প্রতিনিধি
পেকুয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২.৫০ গ্রাম গাঁজা সহ মো. ছাদেক (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে মগনামা ১নং ওয়ার্ড বাজার পাড়া এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
দীর্ঘ দিন ধরে গাঁজা ও ইয়াবা বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার পুলিশ উপ-পরিদর্শক সাজ্জাদ চৌধুরী, মো. সোহেল, মোহাম্মদ মোর্শেদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ২.৫০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির ১৪৯১০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করে।
মো. ছাদেক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে থানা পুলিশ তাকে আটক করে।
সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় গাঁজা ক্রয় ও বিক্রয় করে আসছিল বলে জানা যায়। গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হন। এ বিষয় পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে।










