পেকুয়ায় উদ্ধার হয়নি অপহৃত কলেজছাত্রী

1

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় উদ্ধার হয়নি অপহৃত কলেজছাত্রী। ১৭ বছর বয়সী ওই ছাত্রী বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় উৎকন্ঠায় রয়েছে তার স্বজনরা।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৬ টার দিকে বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. ফরহাদসহ (১৮) অজ্ঞাত আরও ৩/৪ জন কলেজছাত্রীকে জোরপূর্বক সিএনজি ট্যাক্সিতে তুলে নিয়ে যায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর থানায় মামলা করা হয়।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ভিকটিমকে উদ্ধারে পৃথক টিমও মাঠে রয়েছে।