চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা হিলফুল ফুজুল সংগঠন উদ্যোগে পূর্ব জোয়ারা ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন পরিষদের আয়োজনে মুরব্বীদের ইছালে সওয়াব উপলক্ষে ২১তম ঈদে মিলাদুন্নবী (সা.), খতমে কোরআন, খতমে বোখারি, মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব জোয়ারা মোবারক খলিফা বাড়ী কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। মাহফিলের উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা শাহ খলিলুর রহমান নিজামী, প্রধান মেহমান ছিলেন, অধ্যক্ষ মাওলানা আহম্মদ হোসেন আল কাদেরী, তকরির করেন মাওলানা মোহাম্মদ ফখরুদ্দীন আলকাদেরী, মাওলানা রমিজ আহমদ ছমদী, মাওলানা আহমদ হোসেন জেহাদী, মাওলানা আবুল কাশেম আনসারী, মাওলানা সিদ্দিক আহমদ নঈমী, মাওলানা আব্দুল আলীম, মাওলানা মামুন উদ্দীন, মাওলানা আমিনুল্লাহ, মাওলানা সিবগাতুল্লাহ, মাওলানা কমরুদ্দীন নূরী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা শাহ আলম, মাওলানা নুর হোসেন, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা বেলাল উদ্দীন, মাওলানা আলতাফুর রহমান, হাফেজ মুহাম্মদ আমিনুল হক, মুহাম্মদ মাঈন উদ্দিন মাহিম, মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ নুর, মাওলানা ছৈয়দুল হক। হাফেজ মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মো. দেলোয়ার হোসেন, কোতয়ালী থানার সাবেক বিএনপির সদস্য মো. ফেরদৌস ওয়াহিদ, সাংবাদিক শাহাদাত হোসেন। বক্তাগণ বলেন, ইসলামকে ভালোবাসে না, তারা কেউ আশেকে রসুল নয়। দ্বীনে ইলাহীকে উৎখাত করে দ্বীনে ইসলামকে কায়েম করার জন্য প্রয়োজনে নিজেদেরকে তৈরি করতে হবে। পরিস্থিতি খুবই নাজুক। বাচঁতে হলে সজাগ থাকতে হবে। আলেম ওলামারা বিদায় নিয়ে যাচ্ছে, এটা কেয়ামতের আলামত।










