পিসিএনপি ২০২৫ সালের নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। ২০ নভেম্বর অক্সিজেনস্থ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে কাজী মজিবর রহমান, মহাসচিব পদে মো. শাব্বির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ আহম্মেদ রাজু নির্বাচিত হয়েছেন।
পিসিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রেজাউল করিম এবং অধ্যক্ষ আবু তাহের এর তত্ত¡াবধানে স্থায়ী কমিটির ২৫ জন ভোটারের মধ্যে ১৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
কাজী মজিবর রহমান সর্বাধিক ভোট পেয়ে ২য় বারের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন। মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করেন স্থায়ী কমিটির সদস্য মো. শাব্বির আহমেদ, আবদুল মজিদ ও লিগ্যাল এইড কমিটির সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার। জয়ী হন মো. শাব্বির আহমেদ। নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হয়, ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অভিষেক করা হবে।
সভাপতি, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক বাকি পদগুলোতে সদস্য নিয়োগ দিবেন। বিজ্ঞপ্তি











