নিজস্ব প্রতিবেদক
রাতের নীরবতার সুযোগ নিয়ে ৯০ ডিগ্রি এঙ্গেলে পাহাড় কেটে অনুমোদনহীন পাকা স্থাপনা তৈরির সময় ২ জনকে গ্রেপ্তার করেছে সিএমপির আকবরশাহ থানা পুলিশ। ধৃত দুই ব্যক্তি এলাকায় ভ‚মিদস্যু হিসেবে পরিচিত। থানা পুলিশের বিশেষ অভিযানে গভীর অরণ্যের পাহাড় কাটার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দু’জন হলেন কর্ণেলহাট বাজারের গরুর মাংস বিক্রেতা মো. বাচ্চু (৪০) ও মো. রাশেদ (২৫)। বাচ্চু প্রকাশ বাচ্চু কসাই আকবরশাহ এলাকার বিশ্ব কলোনীর আই বøকের আলহেরা মসজিদ এলাকার মো. আজাহার উদ্দিন ও মাছুমা বেগমের ছেলে। অন্যদিকে ধৃত রাশেদ ল²ীপুরের কুশাখালী আনিস মিয়ার বাড়ির মো. আবদুল ও রাশেদা বেগমের ছেলে ও বর্তমানে বিশ্ব কলোনীর আই বøকের বাসিন্দা।
আকবরশাহ থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী আলহেরা মসজিদ এলাকায় পাহাড়ে অভিযান পরিচালনা করেন। এসময় পাহাড় কেটে সেখানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইমারত নির্মাণের সময় ২ জনকে হাতেনাতে আটক করা হয়। পাহাড়টি খাড়াভাবে ৯০ ডিগ্রি এঙ্গেলে কেটে তারা ঝুঁকি তৈরি করেছে। আটক বাচ্চু কসাই ও রাশেদ এলাকার চিহ্নিত ভ‚মিদস্যু হিসেবে পরিচিত।
আকবরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান পূর্বদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আকবরশাহ থানায় তাদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইনের ১৯৫২ ধারার ১২(১অ) (ধ) অনুযায়ী মামলা করা হযেছে। এলাকার কুখ্যাত ভ‚মিদুস্য এই দুইজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, পাহাড় কাটা কিংবা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণে পুলিশ জিরো টলারেন্স। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।










