পাহাড়ের শিক্ষা ব্যবস্থা সংস্কার একান্ত দরকার: দীপেন দেওয়ান

1

রাঙামাটি প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙামাটি জেলা শাখার আয়োজনে শিক্ষা সংস্কারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ানের সাথে শিক্ষা সংস্কার বিষয়ক মত বিনিময় সভা তার বাসায় অনুষ্ঠিত।
বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি মাইনুদ্দিন ভ‚ঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবলী শান্তি চাকমার সঞ্চালনায় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম বেলাল সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষকবৃন্দ পার্বত্য জেলায় আলাদা শিক্ষা বোর্ড গঠন ও বিএড ও এমএড কলেজ স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, পার্বত্য জেলাগুলোতে মাধ্যমিক শিক্ষকরা হলো মূল স্তম্ভ। কিন্তু এই শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। আমি নির্বাচিত হলে অবশ্যই শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো এটা আমি শপথ করে বলতে পারি।
এসময় উপস্থিত ছিলেন- দীপেন দেওয়ানের সহধর্মিণী ও সাবেক শিক্ষক এবং ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিসেস মৈত্রী চাকমা শিক্ষক নেতৃবৃন্দ।