পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২ নভেম্বর দুপুরে নয়াহাটস্থ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ এস এম নাছির উদ্দীন সিটি কর্পোরেশন মহিলা কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জি এম আইয়ুব খান। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজামুল হকের সভাপতিত্বে ও শিক্ষক আজহারুল ইসলামের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজনীতিবিদ মোহাম্মদ শামসুল আলম। প্রধান বক্তা ছিলেন শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মোহাম্মদ ইদ্রিস আলী।
প্রধান অতিথি জি এম আইয়ুব খান শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার উপর জোর দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের দিকে মনোযোগ দিলেই হবে না, তাদেরকে নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। আজকের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে মনোযোগ দিয়ে চেষ্টা করলে সফলতা অর্জন করা সম্ভব।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষাক্ষেত্র, ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর রাখার জন্য পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে আনন্দ প্রকাশ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবদুর রহিম, মোরশেদুল আলম, জানে আলম সোহেল, জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জুলফিকার আলী হায়দার, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল্লাহ তানভীর, পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, স্কুলের সিনিয়র শিক্ষক রাজন চক্রবর্তী, অভিভাবক আইয়ুব আলী, রাশেদুল আলম, সুমি আকতার, ইসমাইল মির্জা, মানিক হোসেন। বিজ্ঞপ্তি











