পর্যবেক্ষক সংস্থা নতুন ১৬টি নিয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি

0

পূর্বদেশ ডেস্ক

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন যথাযথভাবে যাচাই করে ১৬টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা জানাতে বলেছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামি ২৭ নভেম্বর বিকাল ৫ টার মধ্যে সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে মতামত জানাতে হবে।
তিনি বলেন, কারো বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি ও অভিযোগ থাকলে স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ৬ সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত দেবে ইসি। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। খবর বিডিনিউজের
গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (িি.িবপং.মড়া.নফ) পাওয়া যাবে।
প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাগুলোর নাম যথাক্রমে- এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোনা সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র- ডরপ, হেল্প সেন্টার ফর হিউম্যান রাইট্স ফাউন্ডেশন, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি (কেএইচআরডিএস), দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), রুরাল ইকোনোমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থেনাইজেশন (রেসডো), রাসটিক, বাঁচতে শেখা, পিপল্স অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র (মউক), বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেনা অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমী, এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এবং উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে স্থানীয় ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়। ইসি সচিব আখতার আহমেদ পরে বলেছেন, প্রাথমিক বাছাইয়ের পর আপত্তি ওঠায় ৭টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়নি। ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চ‚ড়ান্ত নিবন্ধন দেওয়া হলো। আবেদন করায় আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।