‘দায়িত্বশীল পর্যটন: চর্চা, শাসন ও অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনার গত বুধবার কক্সবাজারে ওশান প্যারাডাইস হোটেলে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিজ ফর উইমেন অ্যান্ড ইয়ুথ ইন কক্সবাজার’ প্রকল্পের আওতায় আয়োজিত এবং এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড বাস্তবায়িত এই সেমিনারটি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে নীতি-নির্ধারক, বেসরকারি খাতের নেতা, পর্যটন পেশাজীবী এবং স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল পর্যটন বিকাশের পথ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন উদ্বোধনী বক্তব্যে বলেন, পর্যটনের বিকাশ প্রকৃতির ক্ষতির বিনিময়ে হতে পারে না।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মঈজ্জেম হোসেন বলেন, কক্সবাজারে নারী ও যুবদের পর্যটন সংশ্লিষ্ট দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সেমিনারে দুটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনের শিরোনাম ছিল এমপাওয়ারিং উইম্যান অ্যান্ড ইয়ুথ থ্রো ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ ইন দ্যা টুরিজ্যুম সেক্টর। এতে শেয়ারট্রিপের সিইও সাদিয়া হক, কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি জাহানারা ইসলাম, দ্য ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ বক্তব্য দেন।
দ্বিতীয় অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শোয়েবুর রহমান এবং রাখাইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মং আয়ে খেন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ঝধভব ঊহঃৎু নামের হোটেল সেফটি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। কার্যক্রম পরিচালনা করেন আইএলও’র ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার এম. নবীদ আকবর। এছাড়া ডেসটিনেশন ডেভেলপমেন্ট প্ল্যান ফর কক্সবাজার বইটির প্রচ্ছদ উন্মোচন করা হয়। উন্মোচন করেন বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন ও আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। বিজ্ঞপ্তি











