প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নসরুল কদির বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তিনি উচ্চাবিলাসী ছিলেন না। তিনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন। ৭৫ সালে দেশের টালমাটাল পরিস্থিতিতে জিয়া পরিবারকে বন্দী করা হয়। ৭ নভেম্বর সিপাহী জনতা শহীদ জিয়াকে বন্দীশালা থেকে মুক্ত করে জনতার কাতারে নিয়ে আসেন। ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। এদিনে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরু করেছি। তিনি গত সোমবার নগরীর জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে জাতীয় বিপ¬ব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ডক্টরর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহব্বায়ক ডা. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহব্বায়ক ডা. মিনহাজুল আলম ও সদস্য সচিব ডা. রিয়াসাত শাহাবুদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম, কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, বক্তব্য রাখেন ড্যাবের উপদেষ্টা ও চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, ড্যাবের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ড্যাবের যুগ্ম মহাসচিব ও মহানগর ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক ডা. এস এম সরোয়ার আলম, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর ড্যাবের সহ সভাপতি ডা. নুরুল করিম চৌধুরী, ড্যাব মহানগর শাখার কোষাধ্যক্ষ ডা. শামীম আল মামুন, যুগ্ম সম্পাদক ডা. রানা চৌধুরী, কেন্দ্রীয় সহ ক্রীড়া সম্পাদক ও মহানগর ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. ইফতেখার মো. আদনান, ড্যাব কেন্দ্রীয় ডক্টরস ওয়েল ফেয়ার সহ সম্পাদক ডা. সাদ্দাম হোসেন, জেলা ড্যাবের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ মঈন উদ্দিন, ড্যাব নেতা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী, ডা. মেহেদী হাসান, ডা. সাইফুদ্দিন আজাদ, ডা. মাইমুন রিদওয়ান, ডা. মাহমুদুল হাসান, ডা. ইফতেখার আহমেদ অনি, ডা. মীর কাশেম মজুমদার, ডা. রাকিবুল হাসান তান্না, ডা. তারেকুল ইসলাম জনি প্রমুখ। বিজ্ঞপ্তি











