পটিয়া প্রতিনিধি
গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন সিকদার বাড়ি ইউনিট শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার গাউসিয়া কমিটি বাংলাদেশ হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার শহিরুল ইসলাম চৌধুরী ও উপদেষ্টা মাওলানা সাইফুদ্দিনের স্মরণ সভা হুলাইন কমিউনিটি ক্লিনিক চত্বরে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ আমজাদ হোসেন ও আবু জাফরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইউনিট শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইয়াকুব। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি হুলাইন ২নং ওয়ার্ড শাখার সহ-প্রধান উপদেষ্টা মুহাম্মদ সেকান্দর সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি হুলাইন ২নং ওয়ার্ড শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান সাজু। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেন। বক্তব্য রাখেন শাহজাদা ইদ্রিস চৌধুরী (সেলিম), মহিউদ্দিন চৌধুরী, মুহাম্মদ ইদ্রিস, শাহজাদা কাজী আলমগীর, মুহাম্মদ ইলিয়াছ, কে.এম. আকতার হোসেন, মুহাম্মদ হায়দার আলী, মাওলানা শওকতুল ইসলাম, ওয়াকারুদ্দিন মো. তারেক, শাখাওয়াত হোসেন চৌধুরী, মিজবাহ উদ্দীন চৌধুরী, মুহাম্মদ শাহাদাত হোসেন, শহিদুল ইসলাম চৌধুরী, মাহবুব-উল-আলম প্রমুখ।










