পটিয়ায় যুবলীগ নেতাসহ ৮ জন গ্রেপ্তার

2

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা ও পৌরসদরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা অভিযান পরিচালনাকালে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় পটিয়া উপজেলা যুবলীগের সদস্য আবু মাসুদ চৌধুরী, চুরির মামলায় আজগর আলী মানিক, জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইউছুপ, মো. সুমন, নুরুন্নবী, নুর মোহাম্মদ, আবুল কালাম, মিনহাজ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আবু মাসুদ চৌধুরী পটিয়া উপজেলা যুবলীগের সদস্য।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাসুদ চৌধুরী বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় এবং বাকিদের অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়। তাদের শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।