পটিয়া প্রতিনিধি
আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে পটিয়া পৌরসভা জাতীয়তাবাদী যুবদল। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরের বাসস্টেশন চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটিয়া প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে ও চলাকালে নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলকে ঘিরে এলাকায় কিছুক্ষণ যান চলাচল ধীরগতির হলেও সামগ্রিকভাবে পরিস্থিতি শান্ত ছিল।
যুবদল নেতা এসএম রেজা রিপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক মঈনুদ্দিন কায়সার মামুন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক নুরুল হাকিম, যুবদল নেতা বুলবুল ইসলাম, কুতুব উদ্দীন আজিম, ওসমান গনি, হেলাল উদ্দিন, সালাউদ্দিন জাবেদ রবিন, পারভেজ ও রিমন। উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মিজান, রাহুল, বাবলু, মাহিম, ইব্রাহিম, নিশাত, শাকিল ফরহাদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।











