পটিয়ায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

1

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পটিয়া উপজেলায় ২২ টি বৌদ্ধ গ্রামের ৪০টি বিহারের প্রতিনিধিদের উপস্থিতিতে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠান ২৮ নভেম্বর বিকেল ৩ টায় পটিয়া কেন্দ্রীয় বিহার ও কল্যাণ প্রকল্প প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়ার সভাপতিত্বে সভার আশীর্বাদক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের। প্রধান অতিথি ছিলেন পটিয়া-১২ সংসদীয় আসন ধানের শীষের মনোনীত প্রার্থী এনামুল হক এনাম। তিনি বলেন ‘রামু ট্র্যাজেডির মতো বিভীষিকাময় ঘটনা আর কোনোদিনও এ দেশে ঘটতে দেওয়া যাবে না। সমাজের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় আমাদের সবাইকে আরও সচেতন, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল হতে হবে।’
প্রিতম বড়ুয়া ডালিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তৌহিদুল আলম, শফিকুল ইসলাম, নন্দন বড়ুয়া সাজু, প্রকৌশলী চয়ন বড়ুয়া, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, সুমন বড়ুয়া, সৌমেন বড়ুয়া, প্রকৌশলী দীক্ষিত বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে ভিক্ষুসংঘের মধ্যে উপস্থিত ছিলেন জিনপ্রিয় মহাথের, ধর্মানন্দ মহাথের, প্রজ্ঞাসার মহাথের, বিবেকানন্দ স্থবির, বিভগবোধি সহ পটিয়া ঊপজেলার ২২ টি বৌদ্ধ গ্রামের প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি