পটিয়া প্রতিনিধি
পটিয়ায় বিজনেস ডেভেলপমেন্ট কমিউনিটির তৃতীয় বারের মতো দলিল হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে পটিয়া পৌরসদরের কেপিডিএল ক্রাউন স্টেন্টারে এ অনুষ্ঠান উদ্যোক্তা এডভোকেট শেখ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিজনেস ডেভেলপমেন্ট কমিউনিটির সদস্য আনোয়ার আলমদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেপিডিএল ক্রাউন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমদ হিরু, এডভোকেট মো. ইমন, জাফর আলম, জামাল উদ্দীন, ফখরুল নাঈম প্রমুখ।
বক্তারা বলেন, বিজনেস ডেভেলপমেন্ট কমিউনিটি পটিয়ায় নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং ব্যবসায়িক স¤প্রসারণের জন্য গঠিত হয়েছে। ছোট ছোট বালু কণা দিয়ে যেভাবে পাহাড় পর্বত হয় ঠিক একই ভাবে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে বৃহৎ ব্যবসায় সম্প্রসারণ করা সম্ভব। বর্তমান চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশে সবকিছুতেই নতুনত্ব বিরাজ করছে। বিজনেস ডেভেলপমেন্ট কমিউনিটিও চাইবে নতুনত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আগামী দিনে পটিয়ায় নতুন উদ্যোক্ত তৈরি পাশাপাশি ব্যবসায়িক স¤প্রসারণ করতে। তৃতীয় দফায় প্রায় ৫০ জন শেয়ার হোল্ডারদের মাঝে দলিল হস্তান্তর করা হয়।










