পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

2

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাইদুল আলম বাবলু (২৮) কে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। গত শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবলু কোলাগাঁও ইউনিয়নের নলান্দা ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদুল আলমের ছেলে। তিনি কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তারকৃত বাবলুকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।