পটিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল

1

পটিয়া প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর আসরের নামাজের পর পটিয়া নতুন থানা হাট জামে মসজিদে পটিয়া পৌরসভা যুবদল ও জেড ফোর্সের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার সুস্থতার জন্য স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পটিয়া পৌরসভা যুবদলের আহব্বায়ক অবছার উদ্দীন সোহেল বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। আমরা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেছি।
দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন মোজাহেরুল ইসলাম, শফিউল আলম, সাইফুল আলম, নুরুল অবসার, কামরুল ইসলাম, ইনজিহারুল ইসলাম সবুজ, মানিকসহ পটিয়া পৌরসভা যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় নাঈমুল ইসলাম, সাইফুল ইসলাম, নাজিম উদ্দীন, লোকমান পাপ্পু, মোহাম্মদ আবু মুছা, মোহাম্মদ হারুন, এনাম, মোহাম্মদ আজিজ, পাপেল, শহীদ, কালাম, আরমান, জসিম, রিপন, জহেদ মুজাহিদ, তুষার, নয়ন, সাইফুসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।