নগরীর বহদ্দারহাটস্থ ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সনের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও ভর্তি ডেস্ক উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ২৭ নভেম্বর সকাল ১১টায় অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শিক্ষক মো. হুমায়ূন কবির দীহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম এডুকেশন এন্ড রিচার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাংবাদিক ওসমান গণি মনসুর। অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের পরিচালক প্রফেসর ডা. জি এম গোলাম রসূল আতিক, পরিচালক লায়ন সাহেলা আবেদীন রিমা, পরিচালক মোহাম্মদ এয়াকুব, প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসুদ্দিন, মো. আবদুশ শাকুর প্রমুখ। প্রধান অতিথি ওসমান গণি মনসুর অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি অধিকতর মনোযোগী হবার পরামর্শ দেন। ভাল ফলাফলে মায়েদের ভূমিকা অত্যধিক উল্লেখ করে তিনি সচেতন হবার আহŸান জানান।
ডা. আতিক বলেন, শিক্ষার্থীরা যদি এখন থেকে এমনকি আজ থেকে পড়ালেখায় মনোযোগী না হয়, মোবাইল ফোনে আসক্ত হয় তার পরিণতি হবে ভয়াবহ। এর পূর্বে প্রধান অতিথিসহ উপস্থিত সকলে ২০২৬ সালের ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি











