নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ২৫টি উদ্ভাবন নিয়ে বিজ্ঞান মেলা

2

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। ১৩ নভেম্বর বিদ্যালয়ের অভ্যন্তরীণ মাঠে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কার ও সৃজনশীল উদ্ভাবন প্রদর্শন করে। মেলায় মোট ২৫টি স্টল অংশগ্রহণ করে, যেখানে শিক্ষার্থীরা নানা বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, সমাজসেবা কর্মকর্তা মিন্টু কুমার বড়ুয়া এবং অভিভাবক প্রতিনিধি নুরুল আবছার।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আইরিন দিলরুবা। এতে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক খবির উদ্দীন ও শিক্ষক দেবু প্রসাদ বড়ুয়া। উপস্থিত ছিলেন শিক্ষক কমল বড়ুয়া, ফাতেমা নার্গিস, মো. জব্দুল হক, এম.এ ফয়েজ ও মো. জাফর ইকবাল।
অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী স্টলগুলোর শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ, সৃজনশীলতা ও উৎসাহ উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়।