২০২৫ সেশনের কারাতে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গতকাল ১০ নভেম্বর সোমবার কারাতে বেল্ট ও সনদ প্রদান করা হয়। এ ছাড়াও গত ৩১ অক্টোবর ও ১ লা নভেম্বর বিকেএফকেএস আন্ত: স্কুল কারাতে প্রতিযোগিতায় নেভী স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম হতে ৯ জন কারাতে শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জন তাম্র ও ১ জন রৌপ্যপদক অর্জন করায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রিন্সিপাল বি এন কমান্ডার জাকারিয়া পারভেজ ( ই ডি এন)। স্কুলের চীফ কারাতে কোচ, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ শিহান এ বি রনি’র সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন কো-অর্ডিনেটর আফরোজা বেগম (সিনিয়র সেকশন), কো-অর্ডিনেটর মুনতাহা ইয়াসমিন (প্রাইমারি সেকশন), কলেজ কো-অর্ডিনেটর ফারহানা নাজনীন, কারাতে কো-অর্ডিনেটর ও স্কুলের সহকারী শিক্ষক শিবলু দেব, স্কুলের সহকারী কারাতে কোচ ও জাতীয় পদক বিজয়ী সেনসি উষা হ্লা মারমা।











