গত ২৮ নভেম্বর বিকেল ৪টা থেকে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের লেকচার কক্ষে অনুষ্ঠিত হয় সৃজনশীল সাহিত্য চর্চার মঞ্চ ‘নীলকলম’ এর হেমন্ত সাহিত্য আড্ডা। নীলকলম সভাপতি কবি ও গল্পকার মাহবুবা চৌধুরী সভাপতিত্বে ও রায়হানা হাসিব, সাইফুদ্দিন সাকী ও লিপি তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কবি ও সাহিত্যকর্মীরা। বক্তব্য, কবিতা পাঠ, গানে মুখরিত হয়ে ওঠে হেমন্তের কুয়াশাঘন সন্ধ্যা। কবি আকতার হোসাইন, কবি রিজোয়ান মাহমুদ ও কবি প্রাবন্ধিক অভিক ওসমান এবং কামরুল হাসান বাদলের এর স্বরচিত হৈমন্তি কবিতা আবৃত্তির শব্দগাঁথুনির মূর্ছনায় পুরো অনুষ্ঠান প্রাণোজ¦ল করেছে। আবৃত্তি করেছেন বেতার ও টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ শাহীদুর রহমান, কবি কামরুল হাসান হারুন, কবি শ.ম.বখতিয়ার, প্রাবন্ধিক ও সংগঠক সাইফুদ্দীন আহমেদ সাকী, প্রাবন্ধিক রোকসানা বন্যা, সমাজসেবক প্রবাসী এ আজম চৌধুরী, ইঞ্জিনিয়ার নুরুল আবছার, লেখক সংগঠক শওকত নেওয়াজ, কণ্ঠশিল্পী নাজমা শওকত, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি ইকরামুল আমিন বাবু, কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, প্রাবন্ধিক ও সংগঠক এস.এম. মোখলেসুর রহমান, কবি রবীন্দ্র নারায়ণ দে, কবি রুদ্র আজাদ, কবি নিগার সুলতানা, রোটারীয়ান আরটিএন মোহাম্মদ শাহ আলম, কবি তটিনী বড়ুয়া, কবি তাহেরা বেগম, কবি স্মরণিকা চৌধুরী, কবি জেবারুত সাফিনা, কবি মাহবুবা ছন্দা, কবি জাহির মুনমুন, কবি সুপ্রিয় কুমার বড়ুয়া, কবি সৌভিক চৌধুরী, কবি ফজলে করিম মুকুল, কবি দীপিকা রানী বড়ুয়া, কবি গৌতম কানুনগো, কবি রবীন্দ্র নারায়ণ দে, কবি সালাম সৌরভ, আলোকচিত্রশিল্পী জাহেদ কায়সার, কবি হামিদা বেগম নীরু, কবি নীলিমা ইসলাম, কবি দিলরুবা খানম, কবি আলমগীর হোসাইন, কবি রিনা রহমান, লেখক শ্যামল বৈদ্য, কবি কাঞ্চন বড়ুয়া, কন্ঠ ও বাচিক শিল্পী জারিন সুবাহ, যেবা সামিহা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি লিপি বড়ুয়া, সাংগঠনিক আলোচনা করেন কবি শিরিন আফরোজ, কবি মারজিয়া খানম সিদ্দিকা ও কবি সুমি দাশ। বিজ্ঞপ্তি











