নিজস্ব প্রতিবেদক
নগরীর মুরাদপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে হঠাৎ মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে ষোলশহর স্টেশনের দিকে মিছিল করতে থাকে। খবর পেয়ে পাঁচলাইশ থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মিছিলকারীদের ধাওয়া দেয়। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়, বাকিরা পালিয়ে যায়।গ্রেপ্তার তিনজন হলেন আনোয়ারুল হক ঈশান (১৭), রাজন দাশ (১৯) এবং সৈকত চন্দ্র ভৌমিক (১৯)। ৩ জনেরই বাড়ি নগরের পাঁচলাইশ থানা এলাকায়।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, মিছিল থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা পালিয়েছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।










