পটিয়া প্রতিনিধি
চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে এলডিপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি, শিল্পপতি এম এয়াকুব আলী নির্বাচনী জনসংযোগ করেছেন।
১৫ নভেম্বর বিকেলে পটিয়া পৌরসদরে তিনি জেলা, উপজেলা ও পৌরসভা এলডিপির নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেন।
জনসংযোগকালে এলডিপি প্রার্থী এম, এয়াকুব আলী বলেন, পটিয়ার মানুষ পরিবর্তন চায়। তারা সুশাসন, উন্নয়ন ও নিরাপদ জীবনের রাজনীতি চায়। আমি ব্যবসায়ী হিসেবে এ অঞ্চলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। এবার পটিয়ার মানুষের সেবা করার সুযোগ চাই। নির্বাচিত হলে পটিয়ার এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করে আধুনিক নগরায়ণ, শিল্পায়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করব।
আরও বলেন, এলডিপি কখনো ক্ষমতার রাজনীতি করে না, বরং মানুষের অধিকার ও গণতন্ত্রের পক্ষে লড়াই করে।
স্থানীয় বাজার, দোকানপাট, বাড়ি, গলিপথ ও বিভিন্ন ওয়ার্ডে জনগণের সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থী এম এয়াকুব আলী সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পৌরসভার এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, গণতান্ত্রিক যুবদল পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক নুরুল আলম, পটিয়া পৌরসভা এলডিপির সহ-সভাপতি কবির সওদাগর, প্রচার সম্পাদক আবদুল কাদের, গণতান্ত্রিক ছাত্রদল নেতা রাকিব চৌধুরী প্রমুখ।










