নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ ১৩ দফা দাবি বৃহত্তর সুন্নী জোটের

2

বৃহত্তর সুন্নী জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে আগামী ১৫ নভেম্বর দুপুর ২টায় ঐতিহাসিক লালদীঘি ময়দানে জনসভা উপলক্ষে ১২ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন জনসভা প্রস্তুতি কমিটির আহŸায়ক মাওলানা আবদুন নবী আল কাদেরী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমিটির সদস্য সচিব মুহাম্মদ জসিম উদ্দীন ভূইয়া, অধ্যাপক মীর আব্দুর রহীম মুনিরী, এইচ এম মুজিবুল হক শাকুর, আলী হোসাইন, মাওলানা এম ওয়াহেদ মুরাদ।
লিখিত বক্তব্যে মাওলানা আব্দুন নবী বলেন, ১৩ দফা বাস্তবায়নের দাবীতে ১৫ নভেম্বর শনিবার বিকেল ২টায় ঐতিহাসিক লালদীঘি ময়দানে জনসভার আয়োজন করা হয়েছে। আমরা চাই জাতির বিভাজন দূর করে নির্বাচনে নির্ভয়ে নিঃসংশয়ে জনরায়ের প্রতিফলন হোক। সংবাদ সম্মেলনে বৃহত্তর সুন্নী জোট ঘোষিত ১৩ দফা দাবি তুলে ধরেন কমিটির সদস্য সচিব মুহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া। দাবিগুলো হল-নির্বাচন কমিশন ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন করা। জাতীয় নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা। রাষ্ট্রীয় সংলাপে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের উপস্থিতি নিশ্চিত করা। নির্বাচনের আগে সকল অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা। দুর্নীতিবাজ, কালো টাকার মালিক ও দন্ডিতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। জুলাই বিপ্লব ও পরবর্তী সময়ে সংগঠিত সব হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা ইত্যাদি। সংগঠক এ এম মঈনউদ্দিন চৌধুরী হালিম এবং এম.নাছির উদ্দীন মাহমুদের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা করিম উদ্দিন নুরী, মাওলানা মুজাম্মেল হোসেন, হাজী মুহাম্মদ আলম রাজু, আলমগীর ইসলাম বঈদী, কবি জসিম উদ্দীন মাহমুদ, ডা. হাশমত আলী তাহেরী, ছৈয়দ মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি