নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় সোচ্চার থাকতে হবে : বক্কর

4

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের একটাই লক্ষ্য, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তবে ছোটখাটো অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে, যারা ষড়যন্ত্র করছে তাদের অভ্যাসই ষড়যন্ত্র করা। দেশকে পিছিয়ে নেওয়ার জন্য, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের এই দেশের অগ্রযাত্রা সহ্য হবে না। তাই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে রোডম্যাপ অনুযায়ী সময় মতো নির্বাচন হতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে সোচ্চার থাকতে হবে। তিনি ১০ নভেম্বর বিকেলে নগরীর স্টেশন রোডে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষে চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও আলকরণ ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মিন্টু মিয়ার পরিচালনায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক হকার্স বিষয়ক সম্পাদক আবদুল বাতেন, আলকরণ ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম মিয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সেলিম খাঁন, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা মো. রিয়াদ, কোতোয়ালী থানা শ্রমিক দলের সভাপতি মো. সালেহ আহমদ, সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান অভি, কোতোয়ালী থানা তাঁতি দলের সদস্য সচিব মো. নাজিম উদ্দিন, উপস্থিত ছিলের চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির নেতা দীন মোহাম্মদ রতন, আমির হোসেন, আলাউদ্দিন, মো. জাবেদ, মো. শিপন, মো. মনির, মো. মাসুম, মো. শাহজাহান, মো. রকি, আকতার হোসেন, নাছির উদ্দিন, আল আমিন, মো. তাজু প্রমুখ। বিজ্ঞপ্তি