‘নির্বাচনে সম্মুখ সমরে জিহাদের চেতনায় উজ্জীবিত হতে হবে’

2

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আগামী নির্বাচন হবে সত্য ও মিথ্যার, ন্যায় ও অন্যায়ের লড়াই। তাই সবাইকে সম্মুখ সমরে জিহাদের চেতনায় উজ্জীবিত হতে হবে। দ্বীনের পথে কাজ করতে হলে ঈমান, আমল ও ত্যাগের সমন্বয় অপরিহার্য। ইসলামী আন্দোলনের শক্তি ও অগ্রযাত্রা নির্ভর করে সংগঠিত কর্মী ও আদর্শিক নেতৃত্বের ওপর।
১০ অক্টোবর সকালে ডবলমুরিং থানার ২৪নং ওয়ার্ডের জালাল কমিশনারের বাড়ির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হেলালী এসব কথা বলেন। তিনি আরও বলেন, সমাজে ন্যায়ভিত্তিক পরিবর্তন আনতে হলে নারী-পুরুষ সবাইকে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। বিশেষ করে নারীদের সংগঠিত করে দ্বীনের কাজকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান এবং ডবলমুরিং থানা আমীর ফারুক এ আজম। অতিথি হিসেবে বক্তব্য দেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালিক এবং প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের আমীর ইমরানুল হক। বিজ্ঞপ্তি