নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে কোনো সংশয় নেই

1

সীতাকুন্ড প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে আমাদের কাছে কোনো ধরনের সংশয় নেই। আগামী নির্বাচনে ধানের শীষ আমাদেরই থাকবে ইনশাল্লাহ। সীতাকুন্ডবাসীর সাথে আমাদের যে সেতুবন্ধন তাতে করে আগামীতে আরো বেশি কাজ করার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ।’ গতকাল বৃহস্পতিবার বিকালে সীতাকুন্ড পৌরসদরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ঐতিহাসিক সিপাহী বিপ্লবের মাধ্যমে এদেশে গণতন্ত্রের যাত্রা শুরু। পরবর্তীতে ১৯৯১ সালে বিএনপির নেতৃত্বে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আবারও ২৪ এর জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটেছে। দলের নেতাকর্মীদের আবেগ ভালবাসা উচ্ছ্বাসই রাজনীতি। এলাকার মানুষের সুখে দুখে পাশে ছিলাম বলেই তারা আমাকে অন্তর থেকে ভালবাসে। আমিও সীতাকুন্ডবাসীর প্রতি কৃতজ্ঞ। সবাইকে সাথে নিয়ে সামনের দিনে আরও বেশি সামাজিক মানবিক কাজের মাধ্যমে কর্মমুখর সীতাকুন্ড গঠনই হবে আমাদের অঙ্গীকার।’
উপজেলা বিএনপির আহব্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহব্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর,পৌর বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সলু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরছালিন, মোজাহের উদ্দিন আশরাফ, আইনুল কামাল, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দিন রাজু, মোস্তাফিজুর রহমান হিরু, খোরশেদ আলম মেম্বার, মুক্তিযোদ্ধা মহরম আলী, মো. বকতিয়ার উদ্দিন, কোরবান আলী সাহেদ, আলাউদ্দিন মনি, সোলায়মান রাজ, হেলাল উদ্দিন বাবর, বেলাল উদ্দিন, আবুল কালাম আজাদ, সাখাওয়াত হোসেন, জিয়াউদ্দিন, মো. ইসমাইল, বাবলু প্রমুখ। আসলাম চৌধুরী পরে র‌্যালি শেষে তিনি সীতাকুন্ড ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভায় অংশ নেন।