নিরাপদ নৌ যাতায়াত ও সন্ত্রাসমুক্ত সন্দ্বীপ গড়বো : মিল্টন

2

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সমর্থনে হারামিয়ায় অনুষ্ঠিত হয়েছে জনসভা। ১০ নভেম্বর বিকেলে হারামিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ মহাসমাবেশে সভাপতিত্ব করেন হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, আমি প্রতিশ্রæতি দিচ্ছি-মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি ৬ মাসের মধ্যেই স›দ্বীপকে সন্ত্রাস ও মাদকমুক্ত করব, ইনশাআল্লাহ। সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক সংকট উত্তরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ৩১ দফা এখন সময়ের দাবি।
তারা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে সন্দ্বীপবাসীর আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তিন সন্দ্বীপ আসন থেকে মিজানুর রহমান ভূইয়া মিল্টনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়ার জন্য জোর দাবি জানান নেতাকর্মীরা। জনসভা শেষে মিল্টনের পক্ষে ভোট ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক কাউচার আহমেদ, মনির তালুকদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহব্বায়ক মাইনউদ্দিন, শামিম, মহিলা দলের সভাপতি খেলনা মেম্বার, মুছাপুর যুবদল নেতা ডালিম, পৌরসভা যুবদল নেতা রাজু, মিজান সহ সন্দ্বীপ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল সহ অনান্য সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। বিজ্ঞপ্তি