নিরব স্মৃতি ক্রিকেট

2

এস এস ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের সুপার ফোর এ উঠেছে সানরাইজ ক্রিকেট একাডেমী। গতকাল সি গ্রুপের শেষ ম্যাচে বি এস এর বিপক্ষে সানরাইজ ক্রিকেট একাডেমী ৪ উইকেটে জয় লাভ করে। বি এস ১৬৫/১০(৩৭.৪) আরিফুল ৫১ রান ও আদিল ৩০ রান করে। আরাফ ও জুনায়েদ ৩টি করে উইকেট নেয়। সানরাইজ ১৭০/০৬(৩৮.৫) শ্রীকান্ত ৫২ ও মিনহাজ ৩৬ রান করে। আদিল ও সিয়াম ২টি করে উইকেট নেন । ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী দলের জুনায়েদ। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সিনিয়র হেল্থ অফিসার মোঃ সাহাদাত হোসেন।