নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের (২০২৫-২০২৭) অভিষেক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সংগঠনটির সাবেক প্রশাসক শরিফ উদ্দিন বলেছেন, পরিবহন মালিক-শ্রমিক সবাইকে নিয়ে একটি কল্যাণ ফান্ড করা যায় কি না সেটি সমিতির নেতৃবৃন্দ ভাবতে পারেন। এতে পরিবহন সেক্টরের মালিক শ্রমিকগণের সংকটের সময়ে কল্যাণ ফান্ড ভূমিকা রাখবে। এছাড়া পরিবহন সেক্টরের সমস্যাগুলো বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। নিজেদের মধ্যে বিভাজন কারো জন্যই সুখকর নয়। গতকাল শনিবার দুপুরে নগরীর নেভাল এভিনিউ সড়কের চট্টগ্রাম অফিসার্স ক্লাবে আয়োজিত অন্ষ্ঠুানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক ড. কফিল উদ্দিন আহম্মেদ বলেন, টি.ও লাইসেন্স কর্তৃক মালিক গ্রুপের সাথে সবাই মিলে চট্টগ্রাম জেলায় পণ্য পরিবহন সংগঠনগুলো নিয়ে একটি আঞ্চলিক ফেডারেশন করলে সকল পণ্য পরিবহন মালিকগণ উপকৃত হবে। ইতোপূর্বে সড়ক পরিবহন আইন ২০১৮ এর জরিমানা সমূহসহ বিবিধ ধারা পরির্বতনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিআরটিএ’র সাথে আলোচনা চলমান রয়েছে। যা অতি শীঘ্রই সমাধন হবে। এজন্য পরিবহন মালিকদের একসঙ্গে থেকে সংগঠনকে আরও গতিশীল করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রæপের সহ-সভাপতি একরামুল করিম, মাঝিরঘাট ট্রাক মালিক সমিতির সভাপতি লায়ন এম এ মুছা বাবুল, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অতিরিক্ত মহাসচিব মো. আহসান উল্ল্যাহ চৌধুরী, প্রাইম মুভার ও ট্রেইলার্স ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হোসেন, আন্তঃজেলা মালবাহী পরিবহন সংস্থা চট্টগ্রামের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আলি আহমদ, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক খান ও চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার বলেন- আমাদের ট্রাকের নির্দিষ্ট কোন র্টামিনাল না থাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখতে হয়। তাই প্রশাসন ও মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে একটা সেন্ট্রাল র্টামিনালের জোর দাবি জানাই। তিনি আরও বলেন, অত্র সংগঠনের টি ও লাইসেন্স-১১/২০১৭ ব্যবহার করে অনেকে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হয়রানি মূলক কর্মকান্ড করতেছে এবং পূর্বের সমস্ত উপকমিটি বাতিল করা হইলো। বিনা অনুমতিতে কেউ যেন অত্র সংগঠনের টি. ও লাইসেন্স ব্যবহার না করে। করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার ও সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-নাজিম উদ্দিন, সাইদুল আলম, মো. ওসমান, রাজিব মোহাম্মদ মোস্তফা, আমিন উল্ল্যাহ প্রমুখ।











