নামাজে যাওয়ার পথে চিরতরে চলে গেলেন দানবীর ফজল হাজী

6

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বী, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব ফজলুল কাদের প্রকাশ ফজল হাজী চট্টগ্রামের পটিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। গতকাল রবিবার ফজুলল কাদের নিজের ব্যক্তিগত প্রাইভেট গাড়িতে করে চকরিয়ার গ্রামের বাড়ি থেকে চট্টগ্রাম শহরে আসছিলেন। পথিমধ্যে আসরের নামাজের সময় হওয়ায় নামাজ পড়ার জন্য তিনি পটিয়ায় গাড়ি থামিয়ে রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির নোয়াহ মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা।
ব্যবসায়ী ও দানবীর ফজল কাদেরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চকরিয়ার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। ফজলুল কাদেরের নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, তিনি বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় মহাসচিব আবদুল আউয়াল মামুন এর শ^শুর।