নানিয়ারচরে ৩১ দফার লিফলেট বিতরণে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র গঠনে ৩১ দফার লিফলেট বিতরণ করেন ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষ মার্কার এমপি প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান ও বিএনপির জেলা ও নানিয়ারচর উপজেলা পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এমপি প্রার্থী দীপেন দেওয়ান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙামাটি বিএনপি পরিবার আমাকে এমপি প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কায় মনোনীত করায় সকলের প্রতি কৃতজ্ঞ। সবাই যে মাঠে ময়দানে কাজ শুরু করে দিয়েছে তাতে আমি সবার কাছে ঋণী ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নির্বাচিত হলে রাঙামাটিতে চিকিৎসা, শিক্ষা, পর্যটন, বেকারত্ব দূরীকরণসহ তৃণমূল এলাকায় রাস্তা ঘাট নির্মাণ করে দেওয়া হবে। নারীদের জন্য উন্নয়ন কর্মকাণন্ড বৃদ্ধি করা হবে। রাঙামাটির অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমৃদ্ধ করা হবে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে সপ্তাহিক হাটে আসা জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে এমপি প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
এ সময় নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল কাদের, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির প্রচার সম্পাদক শামীম মোস্তফা, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক নাসির খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহব্বায়ক মোঃ আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক বাসার আজম প্রমুখ।
নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ কবির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ হাসান, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা ধানের শীষ প্রতীক হাতে নিয়ে দীপেন দেওয়ানকে সামনে রেখে তারেক রহমানকে রাঙামাটি আসনটি উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আরো বলেন, দীপেন দেওয়ান নমিমেশন পাওয়ার সাথে সাথে রাঙামাটি জেলা বিএনপি পরিবার মাঠ- ময়দানে নেমে গেছেন। প্রতিনিয়ত চলছে এখন গণসংযোগ, লিফলেট বিতরণ এবং সভা সমাবেশ। রাঙামাটি বিএনপি পরিবারের একটাই টার্গেট তারা এ আসনে দীপেন দেওয়ান এমপি নির্বাচিত করবেন। সবার মুখে একই কথা দীপেন দেওয়ানকে এমপি দেখতে চাই।

লংগদুতে তাঁতীদলের প্রচারণা
বাংলাদেশ তাঁতীদল লংগদু উপজেলার উদ্যোগে ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে প্রচার- প্রচারণায় মাঠে ময়দানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা তাঁতীদলের সভাপতি ইয়াছিন আহমেদের নেতৃত্বে কালাপাকুজ্জ্যায় ধানের শীষের প্রচারণায় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক কামরুল হাসান, কালাপাকুজ্জ্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম, লংগদু উপজেলা তাঁতীদলের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নুরু শাহাবুদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেন, উপজেলা তাঁতী দলের সদস্য শফিক রাজু, আল আমিন ও সাইফুল, ওয়াসিমসহ সাধারণ জনসাধারণ।
এ সময় তাঁতী দলের নেতৃবৃন্দ বলেন, রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনে একপ্রার্থী দীপেন দেওয়ান। ধানের শীর্ষ প্রার্থীকে জয়যুক্ত করতে এখন থেকে আমরা ভোটের মাঠে নিষ্ঠার সাথে কাজ করে যাব। লংগদুতে আমরা বিএনপি সহযোগী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ সবাই ধানের শীষের পক্ষে কাজ করব। রাঙামাটি আসনে এমপি হিসেবে আমাদের জিততে হবে।