লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রাম-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী বলেছেন, ‘আমরা ধর্মের ভিত্তিতে নয়, একটি দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে চাই। যারা সংখ্যালঘু-সংখ্যাগুরুর বিভাজন সামনে আনে তারা দেশের কল্যাণে কাজ করে না; তারা দেশ ও জাতির শত্রু।’ ১৪ নভেম্বর সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে গণসংযোগ উপলক্ষে আয়োজিত হিন্দু ও বৌদ্ধ স¤প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, লোহাগাড়া জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. নোমান, আধুনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাদের, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দীন চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম ডি জোনায়েদ চৌধুরী, সোনাময় দাস এবং পলাশ কান্তি দাস।










