বান্দরবান প্রতিনিধি
নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামের এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার সোনাইছড়ির নতুন পাড়া পাইয়াঝিরি এলাকায় রাবারের কষ সংগ্রহ করার সময়ে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পুনর্বাসন পাড়া এলাকার বাসিন্দা মিনাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লিজ নেওয়া রাবার বাগান থেকে কষ সংগ্রহ করার সময়ে ২-৩টি বন্য হাতির মুখোমুখি হলে পালাতে গিয়ে আক্রমণে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার (ওসি) মো. মাসরুরুল হক জানান, বন্য হাতির আক্রমণে সোনাইছড়িতে আব্দুল হক নামের এক জনের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











