বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির উদ্যোগে সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমকে সামনে রেখে একর্ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সীমান্ত অঞ্চলে বসবাসরত অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি জোন, বান্দরবান এর অধীনস্থ ১১ বিজিবি। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস. কে. এম. কফিল উদ্দীন কায়েস। তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা করছে না, বরং জনগণের কল্যাণে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও পারস্পরিক স¤প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। এসময় উপস্থিত ছিলেন ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুক্তাদির, সহকারী পরিচালক আল-আমিনসহ বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তা। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বিজিবির এই মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন-এই ধরনের কর্মসূচি সীমান্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে। অনুষ্ঠান শেষে বিজিবি সদস্যরা উপস্থিত অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন, মানবিক সহায়তা ও শান্তি-স¤প্রীতি বজায় রাখতে তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। বিজিবির এ মানবিক ও উন্নয়নমূলক পদক্ষেপ সীমান্ত এলাকার জনগণের হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়েছে।










