নবায়নযোগ্য জ্বালানী নীতিতে কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্তির দাবি

2

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় অ্যাগ্রিভোলটাইকস বা কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্ত করার দাবিতে আইএসডিই বাংলাদেশ (ইন্টিগ্রেটেড সোস্যাল ডেভেলপমেন্ট ইর্ফোট), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট চান্দগাঁওয়ে প্রচারাভিযানের আয়োজন করা হয। প্রচারাভিযানে বক্তারা বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি নীতিতে অ্যাগ্রিভোলটাইকস ব্যবহার বৃদ্ধি করার দাবি জানান। অ্যাগ্রিভোলটাইকস ব্যবস্থায় একই জমিতে কৃষি ও সৌরবিদ্যুৎ উৎপাদন একসাথে করা সম্ভব, ফলে কৃষকরা একদিকে ফসল উৎপাদন চালিয়ে যেতে পারেন, অন্যদিকে সৌরবিদ্যুৎ বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারেন। এতে কৃষকদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, পাশাপাশি জমির উৎপাদনশীলতা ও পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে।
ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, নবায়নযোগ্য জ্বালানী নীতিতে কৃষিবিদ্যুৎ এর অন্তর্ভুক্তি দেশের শক্তি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। অ্যাগ্রিভোলটাইকস ব্যবস্থায় সৌর প্যানেলের নিচে ছায়ায় আর্দ্রতা কিছুটা বেশি থাকে, যা অনেক ফসলের উৎপাদনে সহায়ক। এটি জমির গরম হওয়া কমায়, মাটির পানি ধরে রাখে এবং তাপপ্রবাহের ক্ষতি থেকে ফসলকে রক্ষা করে। ফলে কৃষি উৎপাদন ও পরিবেশ-দু’দিকেই লাভবান হয়।
প্রচারাভিযানে জেসমিন সুলতানা পারু, আবদুল মান্নান, মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ জানে আলম, ওসমান জাহাঙ্গীর, আবরারুল করিম নেহাল, সিরাতুল মুনতাহা প্রমুখ সংহতি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি