নগরে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

2

নিজস্ব প্রতিবেদক

নগরীর কোতোয়ালী এবং চান্দগাঁও এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাকলিয়া থানাধীন ডাইল বাড়ির মিয়াখান নগর এলাকার মহসিন খানের ছেলে মো. মানিক খান প্রকাশ মানিক্যা এবং একই এলাকার মো. সিরাজের ছেলে মো. ইউনুছ।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।