পূর্বদেশ ডেস্ক
চট্টগ্রাম নগরে ‘ছিনতাইকারী’র ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নগরীর কোতোয়ালী থানার লালদীঘি এলাকায় জেলা পরিষদ ভবনের উল্টোদিকের সড়কে এ ঘটনা ঘটে বলে ওসি আবদুল করিম জানিয়েছেন। নিহত যুবক মো. ইসমাইলের লক্ষীপুরে তার বাড়ি হলেও থাকতেন নগরীর ফিরিঙ্গী বাজার এলাকায়। শহরে ভ্রাম্যমান চা বিক্রেতা ছিলেন তিনি।
ওসি আবদুল করিম বলেন, রাতে সাইকেল চালিয়ে ফিরিঙ্গী বাজারের দিকে যাচ্ছিলেন ইসমাইল। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালী মুখী সড়কে তাকে তিন জন ছিনতাইকারী পথরোধ করে। এসময় তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ইসমাইল। গুরতর আহত অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি করিম জানিয়েছেন। খবর বিডিনিউজের










