নগরীতে কম্বলের গুদামে আগুন

1

নগরীর কদমতলীতে একটি বহুতল ভবনের ৫ম তলায় কম্বলের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর কোতয়ালী থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে দুপুরে দেড়টার দিকে কদমতলী পোড়া মসজিদ এলাকার ভবনটিতে আগুন লাগে। খবর বাংলানিউজ’র
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আর বাড়ার সম্ভাবনা নেই। আগুন নিয়ন্ত্রণে আনতে ৮ ইউনিট কাজ করেছে, সময় লেগেছে আড়াই ঘণ্টা। আগুন লাগার কারণ ও ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।