ধানের শীষে ভোট দিন উন্নয়নের দায়িত্ব আমার

2

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল চট্টগ্রাম-৫ আসনের বায়েজিদ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগের শুরুতেই তিনি সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামী (র.) মাজার জিয়ারত ও ফাতিহা পাঠ করেন। পরে তিনি এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন।
এ সময় মীর হেলাল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে দেশের জনসাধারণকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীদিনে এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে থাকবে না ক্ষুধা-দারিদ্র, বেকারত্ব-সন্ত্রাস, অশিক্ষা- কুসংস্কার, অন্যায়-অবিচার অনিয়ম-দূর্নীতি। থাকবে কেবল সুখ-শান্তি, ন্যায়ভিত্তিক সমৃদ্ধ মানবিক সমাজ, যার প্রতিশ্রæতি বিএনপি রাষ্ট্র গঠনের ৩১ দফায় দিয়েছেন।
মীর হেলাল আাগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা ধানের শীষে ভোট দিন, এলাকার উন্নয়নের দায়িত্ব আমার।
এসময় উপস্থিত ছিলেন বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, মহানগর বিএনপি নেতা এস.এম. ফয়েজ আহমদ, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, ইয়াকুব চৌধুরী, বায়েজিদ থানা শ্রমিকদল সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহব্বায়ক মোহাম্মদ বেলাল, সদস্য সচিব আবদুল করিম, ৪৪নং ওয়ার্ড বিএনপির আহব্বায়ক মামুন আলম, সদস্য সচিব আবু জাফর খোকন, মহানগর যুবদল নেতা আবদুল কাদের জুয়েল, থানা বিএনপি নেতা মকবুল হোসেন, অরুপ বড়ুয়া, মিজানুর রহমান, মীর খালেদ হোসেন সায়েম, চাঁন মিয়া, মিজানুর রহমান বাবুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ আলতাফ হোসেন, কামরুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আবদুর রহিম, নাজমুল হক বাবুসহ থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।