ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

4

চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদ (আংশিক) আসনে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতা-কর্মীরা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সমর্থনে গতকাল শুক্রবার স্থানীয়ভাবে ব্যাপক গণসংযোগ করেন। গতকাল শুক্রবার বাদ জুমা হাটহাজারী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মসজিদে ও মুসল্লিদের মাঝে বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলালকে ধানের শীষে ভোট দেওয়ার আবেদন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও মসজিদে মসজিদে বিএনপি মনোনীত প্রার্থী মীর হেলালের জন্য দোয়া কামনা করা হয়।
এদিকে গতকাল বাদ জুমা হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সভায় আগত মুসল্লিদের মাঝে ব্যারিস্টার মীর হেলালের পক্ষে পানীয় জল ও শরবত বিতরণ করা হয়। পরে হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা এসময় বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুস শুক্কুর মেম্বার, আব্দুল মান্নান দৌলত, এডভোকেট রিয়াদ উদ্দিন, সৈয়দ মুস্তাফা আলম মাসুম, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, সিনিয়র যুগ্ম আহব্বায়ক জি এম সাইফুল আলম, নাহিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান চৌধুরী, সদস্য সচিব আরেফিন সাইদুল, ছাত্রদলের আহব্বায়ক রেজওন রকি, খালেক প্রমুখের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী সাধারণ মানুষ হাটহাজারী মাদ্রাসা এলাকা মিছিল সহকারে মীরের হাট, মুন্সি মসজিদ, বোর্ড স্কুল, চারিয়া বাজার, মাদ্রাসা এলাকাসহ কয়েক কিলোমিটার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং মীর হেলালের ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এদিকে চারিয়া বাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা সকলে শ্লোগান দিয়েছি ‘তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত’। কিন্তু আন্দোলন বিমুখ একটি পক্ষ নির্বাচনের বিরোধিতাকারী ও ষড়যন্ত্রকারীদের পাশাপাশি শান্ত হাটহাজারীকে অশান্ত করার অপচেষ্টা করছে। তারা হুশিয়ার করে বলেন, বিরোধিতার নামে গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের রক্তস্নাত হাটহাজারির পবিত্র মাটিতে আওয়ামী দোসর ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না। বক্তারা বিভ্রান্তি সৃষ্টি না করে ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় আদর্শিক নেতাকর্মীসহ এলাকাবাসীর প্রতি আহবান জানান। খবর বিজ্ঞপ্তির